ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তাসকিন প্রথম টেস্টে অনিশ্চত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফলে ঘরের মাঠে আরো একবার হোয়াইটওয়াশ টাইগাররা। সোমবার তৃতীয় এবং শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর আজমের দল।


এই ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে নিজের বোলেই নিজে ফিল্ডিং করেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। তখন তাসকিনের ডান হাতের উপরের অংশে এসে বল লাগে। প্রথমে তিনি মাঠ থেকে উঠলেও পরে আবার ফেরেন। যানা যায় পেইন কিলার খেয়ে তখন বোলিং করেছেন তাসকিন।


পরে ম্যাচ শেষে জানা যায় তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। সে কারণে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাসকিনকে নেয়া হয়। তখনও মিরপুরে ডেসিং রুমে অবস্থান করছিলেন বাংলাদেশ দল।


আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম টেস্টে পাওয়া যাবে না স্প্রীড স্টার তাসসকিন আহমেদকে। এই বিষটি বাংলাদেশ জার্নালকে নিশ্চত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑